ঘুষ নেয়ার অভিযোগে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৫:৫৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাবেক হরষপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আল মামুনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে (দুদক) দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
 
মঙ্গলবার দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপর পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
 
দুদক সূত্রে জানা গেছে, এই অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
 
মামলা বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৯ এপ্রিল পর্যন্ত হরষপুরে ভূমি সহকারী কর্মকর্তা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে মো. আল মামুন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এনিমি প্রপার্টি খারিজ, নামজারী খারিজ ও বাজারে দোকান বরাদ্দ দেয়ার নামে তিন লক্ষ ৭৫ হাজার পাঁচ শ টাকা ঘুষ নেন। 
 
ইত্তেফাক/এএসএমইউ