সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে নকল প্রসাধনী তৈরি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ইটাগাছা এলাকার জনৈক বুলবুলের বাড়িতে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
এ সময় আব্দুল্লাহ আল মামুন ও আনোয়ার হোসেন মৃধা নামে দুজনকে আটক করা হয়। মামুন আশাশুনি উপজেলার হাজরাখালী গ্রামের মৃত মহরম আলী গাজীর ছেলে ও সুমন ভোলা জেলার বোরহানউদ্দীন থানার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মৃধার ছেলে।
