বিরল রোগে আক্রান্ত হত দরিদ্র সায়রা খাতুন (৫৫)। ভিক্ষাবৃত্তি করে চলে তার সংসার। স্বামীর নাম মৃত মজিবর বিশ্বাস। বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ফার্মের রাস্তা নামক গ্রামে।
সায়রা খাতুন জানান, গত ৩ বছর আগে তার শরীরে ওই রোগটি বাসা বাঁধে। দিন দিনই রোগটি বৃদ্ধি পেয়ে সারা মুখ মণ্ডলে ছড়িয়ে পড়ছে। ভিক্ষাবৃত্তি থেকে উপার্জিত টাকার একটি অংশ দিয়ে চিকিৎসা করালেও রোগটি কোনভাবেই নিরাময় হচ্ছে না। বরং দিন দিন তা বৃদ্ধি পেয়ে সারা মুখ মণ্ডলে ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা রোগটি সঠিক নাম নির্ণয় করতে না পারলেও কেউ কেউ বলছে এটি রক্ত টিউমার। চিকিৎসার জন্য দরকার প্রচুর অর্থের। যা ভিক্ষুক সায়রা খাতুনের পক্ষে একা জোগাড় করা সম্ভব নয়। তাই সায়রা খাতুন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
ইত্তেফাক/আরএ
