রানীশংকৈলে জমি নিয়ে বিরোধ, স্ত্রীর পর আহত স্বামীরও মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১১:১৭
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার পর আহত স্বামী শহিদুল হকেরও (৫৫) মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে মঙ্গলবার সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শহিদুল হকের স্ত্রী পারভীন নিহত হন।
 
উল্লেখ্য, জেলার রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামে বসতভিটা নিয়ে চাচাতো ভাই নবাব ও দুলালের সঙ্গে পারভীনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে পারভীন বাড়ির পাশে ছাই ফেলতে গেলে পিছন থেকে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন। এদের মধ্যে নিহত পারভিনের স্বামী শহিদুলকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
 
ইত্তেফাক/এএসএমইউ