চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬১, মাদক-ককটেল উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১১:৫২
 
চট্টগ্রামে বিশেষ অভিযানে মাদকদ্রব্য, জালনোট ও ককটেলসহ ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে নগর পুলিশ ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে।
 
অন্যদিকে চকবাজার থানা পুলিশ ৩৪ হাজার টাকার জালনোট, ডবলমুরিং থানা পুলিশ চারটি ককটেল, একটি চাপাতি, চারটি মোবাইল, একটি প্রাইভেট কার উদ্ধার করে বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে