পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল ১০টায় পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি লঞ্চ চলাচল শুরু হবে।
ইত্তেফাক/এএসএমইউ
