ব্লগার, লেখক এবং প্রকাশক হত্যাকাণ্ডের মূল পরিকম্পলনাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সেলিম ওরফে ইকবাল ওরফে মামুনকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিএমপির ফেসবুক পেজ কিংবা মোবাইল ফোনে ০১৭১৩-৩৭৩১৯৪, ০১৭১৩-৩১৩১৯৮, ০১৭১৩-৩৭৩২০৬ নম্বরে এবং হ্যালো সিটিতে তথ্য দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
