ঢাকা মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে ফেরদৌস আফসানার হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া এলাকাবাসীর আয়োজনে ঠাকুরগাঁওবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সর্বসাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
IMG0
উল্লেখ্য, গত শনিবার ১৩ আগষ্ট খুন হয় আফসানা ফেরদৌস। এরপর অনেক ভোগান্তির পর আফসানার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া যায়। রাত তিনটায় ঢাকা মেডিকেল মর্গে আফসানার লাশ শনাক্ত করে ওর মামা এবং স্বজনরা।
রবিবার ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিয়ে আসা হয়।
IMG1
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আফসানাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষণে একাধিক ব্যক্তি জড়িও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দু-তিন দিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। এরপর হত্যা মামলা দায়ের করবে পুলিশ।
ইত্তেফাক/এএন
