জয়পুরহাটে পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২২:১২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া মোড় নামক স্থানে বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।
 
বুধবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বিজিবি এ গুলো উদ্ধার করে।
 
বিজিবি সূত্র জানায়, হিলি থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে অস্ত্র আসছে এমন খবরের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার আটাপাড়া মোড়ে বিজিবি অভিযান চালায়। বাসটি তল্লাশির সময় বাম্পারের ভেতর থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় পিস্তল-গুলি পাওয়া যায়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
 
 
ইত্তেফাক/ইউবি