ভারতে মানব পিরামিডে শিশু আরোহন নিষিদ্ধ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৮:৪৫
ভারতের পশ্চিমাঞ্চলে একটি বিপজ্জনক ধর্মীয় উৎসবে মানব-পিরামিডে শিশুদের আরোহন নিষিদ্ধ করেছে দেশটি সুপ্রিম কোর্ট। বুধবার ভারতের ১৮ বছরের কম বয়সী শিশুদের এই মানব-পিরামিড আরোহন নিষিদ্ধ এবং পিরামিতের উচ্চতা ছয় মিটার বা ২০ ফুটের বেশি না করার নির্দেশ দেয়।
 
সাম্প্রতিক বছরগুলোতে বেশকিছু দুর্ঘটনার প্রেক্ষাপটে আদালত এ নির্দেশ দিলো। প্রতিবছরের মতো এ বছরও আগামী সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের গোবিন্দাদেতে ‘দহি হান্ডি’ ভাঙার এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আদালত নির্দেশ জারি করেছে, এবারে ‘দহি হান্ডি’ ভাঙতে গেলে প্রাপ্তবয়স্ক হতে হবে। 
 
এ ছাড়া ২০ ফুটের বেশি উঁচুতে এবার থেকে দইয়ের হাড়ি বাঁধা যাবে না এবং আয়োজকদের সমস্ত দিকের সুরক্ষার দিকে কড়া নজর রাখতে হবে।
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ‘দহি হান্ডি’ উৎসবে মাতে গোটা মুম্বাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই উৎসব পরিণত হয় প্রতিযোগিতায়। ৪০ ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় হাঁড়ির উচ্চতা। আর সেখানে সুরক্ষা নিশ্চিত না করেই তুলে দেয়া হয় কিশোরদের।
 
এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী স্বাতী পাটিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মুম্বাই হাইকোর্ট রায় দেয়, ‘দহি হান্ডি’ ভাঙতে গেলে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এই মর্মে মহারাষ্ট্র সরকারকে নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে ২৫ আগস্ট এই নির্দেশ কার্যকর করা যায়।