চট্টগ্রামে ফেনসিডিল বোঝাই ট্রাক জব্দ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৯:৩১
 
চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা থেকে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। এসময় ট্রাকটিতে ছয় হাজার বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
 
র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
 
ইত্তেফাক/কেকে