বান্দরবানের আলীকদম উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম দোছড়ি বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
কুরুকপাতা ইউপি সদস্য মর্জিনা তঞ্চঙ্গ্যা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
