কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গতবার বছরের তুলনায় বেশি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯১২ জন, গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৪৫২ জন শিক্ষার্থী।
এবার এ বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে এক লাখ আট হাজার ৩৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ১২১ জন ও ছাত্রী ৫৫ হাজার ২৫২ জন। তিনটি বিভাগে এ বছর গড় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ এবং এরমধ্যে মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৯৭ শতাংশ ও ছেলেদের পাসের হার ৬৪ শতাংশ।
এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আটটি, গত বছর ছিল ছয়টি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ এসব তথ্য জানান।
ইত্তেফাক/এএসএমইউ
