চট্টগ্রামে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১২:০২
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় দুটি পরিবহন কম্পানির কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে দুজনকে। আজ বৃহস্পতিবার ভোরে কার্যালয় দু’টিতে তল্লাশি চালানো হয়।
 
র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক অ্যাডভোকেট চন্দন দেবনাথ বলেন, এনার্জি বাল্বের কার্টনে বিশেষ কৌশলে ইয়াবাগুলো পাচারের জন্য রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেগুলো জব্দ করেছি। এ ব্যাপারে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
 
 
 
ইত্তেফাক/এমআই