বেলকুচিতে ইয়াবাসহ চাচি-ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫৭

বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ চাচি-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চরচালা দক্ষিণপাড়া থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরচালা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী রুবি খাতুন ও মুকুন্দগাতীর বাবলু শেখের ছেলে সাকিল। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, চরচালা গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।