খুলনায় ১৬ হাজার ৩৯৬ পিস ইয়াবাসহ ইকবাল হোসাইন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার সদস্যরা নগরীর রূপসা ট্রাফিক মোড়ের রূপসী হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকবালের বাড়ি কুমিল্লা জেলা সদরের ডাউকসার গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক পারভীন আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রূপসা ট্রাফিক মোড়ের রূপসী আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষে অভিযান চালান। ওই কক্ষ থেকে ১৬ হাজার ৩৯৬ পিস ইয়াবাসহ ইকবাল হোসাইন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খুলনা সদর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
