নরসিংদীর শিক্ষাঙ্গনের তারকা প্রতিষ্ঠান আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০১৬ সালের ২৯৮ জন জিপিএ ৫সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা জানিয়েছেন, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯৪ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২০৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৮৭ জন এবং মানবিক বিভাগে ১০৩ জন। পরীক্ষার ফলাফলে বিজ্ঞান শাখায় ২০২ জন, ব্যবসায় শিক্ষায় ৫০ জন এবং মানবিক শাখায় ৪৬ জন মিলিয়ে ২৯৮ জন জিপিএ-৫ লাভ করে।
তিনি জানিয়েছেন, ২০১৬ সালের সেশনে জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৯৬ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২০২ জন, ব্যবসায় শিক্ষায় ৫০ জন এবং মানবিক শাখায় ৪৬জন। তিনি জানিয়েছেন, কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠালগ্ন থেকে অব্যাহতভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।
এর আগে ২০০৯ সালে জাতীয় মেধা তালিকায় ঢাকা বোর্ডে ৫ম স্থান এবং সারা দেশে ৬ষ্ঠ স্থান, ২০১০ সালে ঢাকা বোর্ডে জেলার শ্রেষ্ঠ কলেজের গৌরব অর্জন, ২০১১ সালে ঢাকা বোর্ডে সেরা বিশে সপ্তম স্থান এবং শতভাগ পাশের চতুর্থ স্থান, ২০১২ সালে ঢাকা বোর্ডে সেরা বিশে শতভাগ পাশসহ দ্বিতীয় এবং সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান, ২০১৩ সালে ঢাকা বোর্ডে সেরা বিশে শতভাগ পাশসহ দ্বিতীয় স্থান, ২০১৪ সালে ঢাকা বোর্ডে সেরা বিশে শতভাগ পাশসহ দ্বিতীয় স্থান, ২০১৫ সালে শতভাগ পাশসহ দেশের সর্বোচ্চ ফলাফল অর্জন করতে সক্ষম হয়। সর্বশেষ ২০১৬ সালের ফলাফলে মোট পরীক্ষার্থীর ৬০ভাগের চেয়েও বেশী জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে কলেজটি এর অগ্রগতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইত্তেফাক/এসএস
