তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি বিশ্বের অবিস্মরণীয় নেতা। তার আদর্শ ধারণ করতে হবে, এ আদর্শই আমাদের এবং আগামী প্রজন্মের প্রেরণা।
শুক্রবার নাটোরের সিংড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি উপজেলার শতকুরি ও নারায়নপুর গ্রামের ১৫০টি পরিবারের মাঝে বিদ্যুতায়ন, নাটোর-বগুড়া সড়কে চৌগ্রাম কবরস্থানের সংযোগ সড়কে ব্রিজ উদ্বোধন, বৃক্ষরোপন এবং কান্তনগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
