জিপিএ-৫ এ শীর্ষস্থানে সুনামগঞ্জ সরকারী কলেজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৬:০৩
এবার এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষস্থান লাভ করেছে সুনামগঞ্জ সরকারী কলেজ। জেলায় মোট ৪০টি জিপিএ-৫ এর মধ্যে ১৬টি পেয়েছে ঐতিহ্যবাহী এ কলেজটি। পাশের হার ৭২.১৫ শতাংশ। এই কলেজটি থেকে এবার ১০৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৯০ জন। তবে জেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সুনামগঞ্জ পৌর কলেজ। এ কলেজের পাশের হার মাত্র ৩৭.২৪ শতাংশ। তাছাড়া জেলায় পাসের দিক দিয়ে শীর্ষে নর্থ ইস্ট কলেজ। এ কলেজের পাসের হার ৮৭.৫০ শতাংশ।
 
সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৮২৬ জন। এর মধ্যে পাস করেছে ৫৯৬ জন। পাসের হার ৭২.১৫ শতাংশ। এ কলেজ থেকে ২ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
 
সুনামগঞ্জ সদর উপজেলার মঈনুল হক কলেজের পাসের হার ৬৫.৬৯ শতাংশ। দিরাই কলেজে পাসের হার ৭৮.৭৭ শতাংশ, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের পাসের হার ৬৯ শতাংশ। জাউয়াবাজার কলেজের পাসের হার ৬৮.২৫ শতাংশ। জামালগঞ্জ কলেজের পাসের হার ৭৬.১১ শতাংশ।