সুস্থ সমাজ ও জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সুস্থ জীবন’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সূতিপাড়া ফার্মার্স ট্রেনিং সেন্টারে ধানমন্ডি লেকপাড়ে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন ‘সুস্থ জীবন’ আয়োজিত এ সভায় সংগঠনের সদস্যরা ফিরোজা বেগম নামে এক দরিদ্র নারীকে ফলের ব্যবসা দিয়ে পুনর্বাসন করেন। সদস্যদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত মগ ও স্কেল বিতরণ করা হয়। সদস্যরা ওই মগ ও স্কেল হাতে নিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহকে ‘না’ বলেন। এই সাধারণ সভাকে ঘিরে ফুটবল, ভলিবল, হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সুস্থ জীবনের প্রতিষ্ঠাতা সভাপতি এসডিআই-এর সিইও সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআই-এর চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন।
