না’গঞ্জে সজলের পক্ষে সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:১৩

শিশু সাদমান সাকি নিখোঁজ হওয়ার ঘটনায় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলকে জড়িয়ে মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি। বুধবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।