মিঠাপুকুরে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২১:০৫
 
রংপুরের মিঠাপুকুরে গভীর নলকূপের ঘর থেকে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী ও গভীর নলকূপের কাউকে পাওয়া য়ায়নি। শুক্রবার বিকেলে রাণীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের একটি অগভীর নলকূপ থেকে চালাইমদগুলো উদ্ধার করা হয়।
 
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, একটি গভীর নলকূপের ঘরে চোলাইমদ আছে-এমন সংবাদ পাওয়া যায়। সংবাদটি শোনার পরেই মিঠাপুকুর থানা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীরকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় ওই ঘর থেকে ৪ ড্রাম চোলাইমদ উদ্ধার করেন তিনি। চোলাইমদগুলো প্রায় ৫০০ লিটার হবে বলে ওসি হুমায়ুন কবীর আরো জানান।