চলনবিলে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১০:১০
 
নাটোরের চলনবিলে নিখোঁজের চার ঘণ্টা বগুড়ার এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তার লাশটি উদ্ধার করা হয়। 
 
নিহত ইমরান আলী (১৯) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
ইমরানের সঙ্গে থাকা আবু সাঈদ জানান, তারা আটজন শুক্রবার বিকালে চলনবিলে বেড়াতে আসেন। তিসিখালি মাজার এলাকা থেকে নৌকায় করে ফেরার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে ইমরান আলী গোসল করার জন্য পানিতে নামেন। এরপরই আর তাকে দেখতে পাওয়া যায়নি ।
 
তিনি জানান, আশপাশের লোকজন ইমরানকে খোঁজ করেও পায়নি। রাতে ফায়ার সার্ভিসের ডুবরিরা রাত সাড়ে নয়টার দিকে চলনবিল থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। 
ইমরানের সঙ্গীদের বরাত দিয়ে সিংড়া থানার এসআই আবু তাহের  জানান, ইমরান আলী সাঁতার কাটতে পারতেন না। অল্প পানি ভেবে নৌকা থেকে গোসল করতে নেমে তিনি তলিয়ে যান।
 
ইত্তেফাক/এএসএস