কিডনিতে পাথর বিষয়টি অনেকের কাছেই ভীতিকর ব্যাপার। তবে পেট কেটে বা না কেটে আজকাল হরহামেশাই এর অপারেশন হচ্ছে। তবে কিডনিতে পাথর যেভাবেই হোক না কেন যদি পাথরের আকার-আকৃতি ক্ষুদ্র হয় তবে অনেক সময় প্রচুর পানি খেলে বা হালকা ব্যায়াম করলে পাথর প্রস্রাবের সাথে বের হয়ে যায়।
ব্রিংহাম অ্যান্ড উইমেন্স হসপিটালের এক গবেষণাপত্রে জানিয়েছে, যেসব নারী প্রতিদিন ও প্রতিবার ২০০ মি. লি. সমপরিমাণ তরল পানীয় ১০ বার পান করেন তাদের ক্ষেত্রে ৩৮ শতাংশ কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যায়। অন্য দিকে যেসব নারী প্রতিদিন একই পরিমাণ তরল পানীয় মাত্র ছয়বার পান করেন তাদের ক্ষেত্রে কিডনি পাথরের আশঙ্কা ৩৮ শতাংশ বেশি থাকে।
তারা আরো চমকপ্রদ তথ্য দিয়েছেন। তা হলো- কফি, চা, প্রভৃতি তরল পদার্থ পানির তুলনায় বেশি মাত্রায় কিডনি পাথর পরিস্কারে ভূমিকা রাখে। আবার আঙুরের রস কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাকে ৪৪ শতাংশ বাড়িয়ে দেয়।
ডা. মিজানুর রহমান কল্লোল
সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
