গুলশানে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১২:০২
 
রাজধানীর গুলশানে বিদুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, গুলশান-২ নম্বরে অবস্থিত ১০/এ রোডের ৬৯ নম্বর বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন রবিউল। ভবনটি পরিস্কার-পরিচ্ছন্ন করা সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় রবিউলকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন, লাশ মর্গে রাখা হয়েছে।    
 
 
ইত্তেফাক/কেকে