বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৪:২৪
 
রাজধানীর বনানীর ১১/১২ নম্বর সড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 
 
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় তারা আহত হন। এরপর তাদের উদ্ধার করে পৃথক দুইটি হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। 
 
নিহতরা হলেন- রমেন ডাঙ্গা (৪৫) ও কোহিনুর আলম (৩৫)। 
 
বনানী থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, 'চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তাদের মৃত্যু হয়। প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে বলে।' 
 
 
 
ইত্তেফাক/কেকে