সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৩২

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৫:১৯
সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
 
সাতক্ষীরায় ১৩ জন, কলারোয়ায় পাঁচজন, তালায় দুইজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ