মহেশখালীতে কুকুরের লড়াই গড়ালো মানুষে

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:২৭
মহেশখালী উপজেলায় বড় মহেশখালীতে কুকুরের ঝগড়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুরের এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। 
 
আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহেশখালী হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামে স্থানীয় প্রতিবেশীদের ভাষ্য মতে, স্থানীয় মতিউর রহমানের পুত্র গুরা মিয়া ও মৃত তজু মিয়ার পুত্র মোঃ হোসেনের পরিবারে ছোট কয়েকটি কুকুরের বাচ্চা রয়েছে। এক বাড়ির কুকুর অপর বাড়ির কুকুরকে দেখা মাত্র তাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে দুই পক্ষ একে অপরকে কুকুরের বাচ্চা কেন তাড়িয়ে নেয় এ নিয়ে তর্কবিতর্কে জড়ায়। 
 
শনিবার দুপুর ‍দুইটার দিকে দুই পক্ষ ধারালো দা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ অপর পক্ষকে বিক্ষিপ্তভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় গুরুতর আহতরা হলেন মুন্সির ডেইল গ্রামের গুরা মিয়া (৫০) রায়হানুল ইসলাম (২৪) ও মোঃ হোসেন (৬০)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে তাদের আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় আরো রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষরা।
 
ইত্তেফাক/এসএসএ