ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত সাহিদুর রহমান (৬০) বালিয়াডাঙ্গী সনগাঁও গ্রামের মৃত দুলাল মোহাম্মদের পুত্র।
শনিবার দুপুরে রানীশংকৈল বালিয়াডাঙ্গি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি পাগলু গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাহিদুরের মৃত্যু হয়।
রানিশংকৈল থানার ওসি রেজাউল করিম দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এএম।
