ভ্যাকসিনে কি ফ্লু সংক্রমণের ঝুঁকি কমে

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১১:০২
 
ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সংক্রমণের তীব্রতা মুহূর্তে সংহার করতে পারে একটি জীবন। অথচ ভ্যাকসিন বা প্রতিষেধক দিয়ে এই ভয়াবহ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু উল্লেখযোগ্য ভাবে হ্রাস করা সম্ভব। এমন আশার বাণী শুনিয়েছে কানাডিয়ান বিশেষজ্ঞগণ।
 
ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর ফ্লু এক্সপার্ট ড: ডানুতা সকোরনস্কি মনে করেন ফ্লু হবার হাইরিস্ক গ্রুপ বা বয়স্ক লোকদের অবশ্যই ফ্লু ভ্যাকসিন দেওয়া দরকার। এতে একদিকে সংক্রমণের ঝুঁকি কমে এবং অন্যদিকে ইনফ্লুয়েঞ্জা বা ফুসফুসের সংক্রমণ হলে তার তীব্রতা কম থাকে।
 
ড: সকোরনস্কি আরও উল্লেখ করেন, ফ্লু ভ্যাকসিন নেওয়ার অর্থ এই নয় যে, তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হবেন না। বরং ভ্যাকসিন নেওয়ার সুবিধা হচ্ছে আক্রান্ত হলে জটিলতা বা কমপ্লিকেশন্স কম হয়। ভ্যাকসিন নিয়ে আমেরিকান সিডিসি এক জরিপে উল্লেখ করেছে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের সংক্রমণের ঝুঁকি যারা ভ্যাকসিন নেননি তাদের অপেক্ষা শতকরা ৬২ ভাগ কম। তাই বিশেষজ্ঞগণ যাদের বারবার বুকে কনজেশন বাড়ে বা সংক্রমণ হয় তাদের ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত। তবে এ বছর বিশেষজ্ঞগণ বলছেন, ফ্লু ভ্যাকসিন নেওয়া হলেও অনেকেই আক্রান্ত হতে পারেন। তাই পূর্ব সতর্কতা খুবই জরুরি।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
 
ইত্তেফাক/এএসএস