মুরাদনগরে শিশুকে ধর্ষণ, আটক ১

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৪:০৬
 
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে শিশুর বাবা-মা থানায় অভিযোগ করে। রাত তিনটার দিকে অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত অনিল দেবনাথ একই গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সকাল আটটার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পাশের বাড়ির অনিল দেবনাথ (৫০) তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য প্রেরণ করা হয়েছে।
 
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, শিশুটির কথা শুনে ও প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের বাবা বাদী হয়ে মামলা করার পর অনিলকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস