বড়াইগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৫:৩৮
 
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নুর আলমগীর (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত নুর আলমগীর নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দফতর বনপাড়ায় চুক্তিভিত্তিক মিটার রিডার ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। 
 
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, পেশাগত কাজ শেষে অফিসে ফেরার পথে কালিকাপুর কৃষি ও কারিগরী কলেজ মোড়ে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। 
 
 
ইত্তেফাক/কেকে