বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান (৪৩) দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের মূল ফটকের সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা ।
উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে নিজ কার্যালয়ে ফিরছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান। উপজেলা পরিষদে প্রবেশের প্রধান ফটকে পৌঁছালে ৩ যুবক তার ওপর হামলা অতর্কিতে হামলা চালায়। তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে শাহিনুজ্জামানকে ফেলে রেখে যায়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলামসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। উপস্থিত ব্যক্তিগণ প্রকৌশলী শাহিনুজ্জামানকে দ্রুত শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ছুরিকাঘাতের কারণ জানা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএন
