খুলনায় দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:০২

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত এবং সংরক্ষণের অভিযোগে খুলনা মহানগরীর দুইটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও র‌্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

 
র‌্যাব-৬ সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে অপরিচ্ছন্ন পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় বেকারি পণ্য প্রস্তুত এবং সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে নগরীর সম্রাট বেকারিকে ৪০ হাজার টাকা এবং হাসান ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে।
 
ইত্তেফাক/এএন