পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি উত্তরপাড়া গ্রামে আজ রবিবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দু’শিশু হলো কাটাখালি উত্তরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে ডিনা খাতুন (৬) ও মহি উদ্দিনের মেয়ে হাফজা খাতুন ওরফে আফসানা (৬)।
নিহত দুই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে খেলা করছিল। বৃষ্টির মধ্যে কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/এএন
