নেদারল্যান্ডসে জাহাজের মাস্তুল ভেঙে তিন জার্মান নিহত

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০৯:৫৭
নেদারল্যান্ডসে জাহাজের মাস্তুল ভেঙে তিন জার্মান পর্যটক নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ জানিয়েছে।
 
দেশটির পুলিশ জানায়, ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পর্যটকদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই জাহাজটিতে মূলত একটি পরিবারের ১২ জন সদস্য ছিলেন। তারা ভ্রমণে বেরিয়েছিলেন।
 
দুর্ঘটনার  স্থানটি নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম থেকে ১১০ কিলোমিটার দূরে। এবিসি নিউজ
 
 
 
ইত্তেফাক/এমএইচ