ব্রোকলির স্বাস্থ্যগুণ

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১১:৪২
 
বর্তমানে ব্রোকলি ( Broccoli)   অতি পরিচিত একটি সবজির নাম। এর আগে রান্না-বান্নায় এর তেমন ব্যবহার না হয়ে থাকলেও এখন রান্নাসহ অনেক ক্ষেত্রেই এর ব্যবহার বেড়েছে। তবে অনেকের কাছেই এর অসাধারণ স্বাস্থ্যগুণ এখনও অজানা। আপনার খাদ্য তালিকায় কেন ব্রোকলি গুরুত্বপূর্ণ, এখানে তেমন কিছু কারণ আলোচনা করা হলঃ
 
*  ব্রোকলিতে রয়েছে অধিক পরিমাণে পটাশিয়াম, যা স্নায়ুতন্ত্রের রক্ষণাবেক্ষণ করে একে সুস্থ আর রোগমুক্ত রাখে। তাছাড়া আমাদের পেশির নিয়মিত বর্ধনকে ত্বরান্বিত করে। অপটিমাল ব্রেইন ফাংশন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এর ভূমিকাও অপরিসীম।
 
* এতে ম্যাগনেশিয়াম আর ক্যালশিয়ামও রয়েছে, যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে।
 
* ব্রোকলিতে এতো উচ্চ পরিমাণে ভিটামিন কে এবং ক্যালশিয়াম থাকে, যা osteoporosis কে প্রতিরোধ করে হাড়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে। 
 
* ব্রোকলিতে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার আমাদের পরিপাকে কল্যাণকর ভূমিকা পালন করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
 
* এটি ভিটামিন এ –এর ভালো উৎস হিসেবে কাজ করে। দৃষ্টিশক্তি বর্ধণে ভিটামিন এ অতি জরুরি।
 
*  প্রতিদিন ব্রোকলি খেলে তা রোগ প্রতিরোধের মাধ্যমে আপনার স্বাস্থ্যের উন্নতি সাধন করতে সহায়তা করবে।
 
* এক কাপ ব্রোকলিতে যে পরিমাণে ভিটামিন সি এর RDA নামক এন্টি অক্সিডেন্ট থাকে, তা ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। শরীরের কাটা অংশ আর ক্ষত নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে।
 
*  ইনডোল-৩-কার্বিনোল নামে একটি অতি শক্তিশালী এন্টি অক্সিডেন্ট যৌগ রয়েছে এই ব্রোকলিতে, যা সার্ভিকল ও অগ্রগ্রন্থ্রির ক্যান্সার এবং লিভার ফাংশন এর উন্নতি সাধণ করে।
 
* এন্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সমৃদ্ধ ব্রোকলি ন্যাচারাল ফরমে খেলে, অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রোদ আর দূষণের কারণে ত্বকের যে ক্ষতি হতে পারে, ব্রোকলি তা থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাছাড়া রিংকেল জনিত সমস্যা দূর করে ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে কোনো ধরনের ক্ষতি ছাড়াই।
 
এক কাপ রান্না করা ব্রোকলিতে একটি কমলা লেবুর সমপরিমাণ ভিটামিন সি থাকে। তাছাড়া এটি বিটা ক্যারটিনের উৎস হিসেবে কাজ করে। এতে আরও রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক।
 
ইত্তেফাক/এএসএস