উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৪:৫১
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম দড়িচর গ্রামে ঘটনাটি ঘটে।
 
জানা গেছে, পার্শ্ববর্তী বাগচীর খামার গ্রামের সফিকুর ইসলামের ছেলে ধামশ্রেনী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সুজন মিয়য(১৪) লেখাপড়ার পাশাপাশি অটোবাইক চালিয়ে তার নিজের লেখাপড়ার খরচ চালাত।
 
সোমবার সকাল ১০টার দিকে পাশ্ববর্তী পশ্চিম দড়িচর গ্রামে অটোবাইক মালিকের বাড়িতে অটোবাইক নিতে এসে চার্জে থাকা অটোবাইকের সংযোগ খুলতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অসুস্থ অবস্থায় উলিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।