উত্তরায় ভুয়া চাকরি প্রতিষ্ঠান থেকে ১০০ ভুক্তভোগীকে উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৫:৫৮
 
রাজধানীর উত্তরা থেকে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানের ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই প্রতিষ্ঠান থেকে আটকে রাখা প্রায় ১০০ চাকরি প্রত্যাশীকে র‌্যাব উদ্ধার করেছে বলে জানা গেছে। আজ সোমবার বিকালে র‌্যাব উত্তরার আজমপুরের শাহ কবির মাজার রোডে হাসান মাহমুদ কমপ্লেক্সের ৪র্থ তলায় স্মুথ ড্রিম হার্ট নামে প্রতিষ্ঠানে অভিযান চালায়।
 
র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, স্মুথ ড্রিম হার্ট প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রশিক্ষণ দেয়ার নামে মাথাপিছু ১০-২০ হাজার টাকা আদায় করে। বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে চাকরি প্রত্যশীদের থাকতে দেয়। নামমাত্র প্রশিক্ষণের পরে চাকরি দিতে না পারায় চাকরি প্রত্যাশীরা প্রশিক্ষণের টাকা ফেরত চায়। এসব নিয়ে প্রতিবাদ করায় প্রায় ১০০ চাকরি প্রত্যাশীকে তাদের প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন যাবৎ আটকে রাখে। 
 
খবর পেয়ে আজ বিকালে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এই অভিযোগ ওই প্রতিষ্ঠানের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়।   
 
 
 
ইত্তেফাক/কেকে