সাঘাটায় ৪ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:১৪
 
গাইবান্ধার সাঘাটা উপজেলার নাজমা সিনেমা হলের মালিক নবাব আলী, তার স্ত্রী মোছা. মনোয়ারা বেগম ও পুত্র মনোয়ার হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাব আটক করেছে।  রবিবার বিকালে তাকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দেড় লাখের বেশি টাকা উদ্ধার করা হয়। 
 
জানা যায়, গাইবান্ধার র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা বাজার সংলগ্ন নাজমা সিনেমা হলের মালিক নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ৪ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ ৫৭ হাজার ৯ শত ২৪ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে। পরে র‌্যাব বাদী হয়ে আটককৃতদেরকে সাঘাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। 
 
 
 
ইত্তেফাক/কেকে