সমাবেশে ভাষণ দেয়ার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং। অসুস্থ্য হয়ে পড়ার মুহূর্তে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল তার বক্তৃতা।
জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তার দুই ঘণ্টা দীর্ঘ বক্তৃতা চলাকালে এই ঘটনা ঘটে। শারীরিক দুর্বলতা কাটাতে এক সপ্তাহের ছুটি নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বক্তৃতা দেয়ার সময় এক পর্যয়ে চেহারা ফ্যাকাসে হয়ে যায় লি'র। টেলিভিশনে সম্প্রচার করা ভিডিওতে তার হাত-পা কাঁপতে দেখা যায়। পড়ে যাওয়া ঠেকাতে পোডিয়াম ধরে ফেলেন তিনি। চিকিত্সকরা স্টেজে আসার পর সেখান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি আবার ভাষণ দিতে শুরু করলে জনতা ব্যাপক করতালিতে তাকে স্বাগত জানায়।
In case you didn't catch what happened to PM Lee at #ndrsg hope he's alright! pic.twitter.com/AgMPPDLHne
— this is kelvin. (@kkwlz) August 21, 2016
লি-র টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, 'দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা, গরম ও পানিশূন্যতার কারণে লি ভারসাম্য হারিয়েছিলেন। তার হৃদপিণ্ড ভালো আছে এবং স্ট্রোক হয়নি।'
২০০৪-র অগাস্ট থেকে লি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। গেল বছর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট গ্ল্যান্ড অপসারণ করা হয়। ৯০-র দশকে ক্যান্সার ধরা পড়ার পর চিকিত্সার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি।
তার দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় আছে। -বিবিসি
ইত্তেফাক/এমএএস
