কুষ্টিয়ায় মিরপুরে পুকুরে সাঁতার শিখতে এসে জালামিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মুত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আমলা সরকারী ডিগ্রি কলেজ পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানান, বিকেলে জালামিন সাঁতার প্রশিক্ষনের জন্য আমলা সরকারী ডিগ্রি কলেজের পুকুরে আসে। এসে সে সাঁতারুদের সাথে ব্যায়াম করে পানিতে নেমে সাঁতার শেখার জন্য ডুব দেয়। এ সময় ডুব দিয়ে অন্যরা উঠলেও জালামিন উঠতে পারেনি। তারপরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় না। পরে রাত আটটার দিকে স্থানীয় ও মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে নেমে তার ডুবন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সাঁতার কোচ মর্জিনা খাতুন জানান, জালামিন আমাদের সাঁতার প্রশিক্ষনার্থীদের মধ্যের কেউ নয়। সে আজকেই নতুন এসেছিল। সেই সাথে সে কোন সাঁতার সংগঠনের সদস্য না।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
