ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮০ কেজি গাজাসহ, আটক ২

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০৬:০০
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ সোমবার সন্ধ্যায় রাধিকা- নবীনগর সড়কের জল্লা নামক স্থান থেকে অভিনব কায়দায় মাছের ড্রামের ভেতরে গাজা রেখে পাচারের সময় একটি পিকআপ ভ্যান আটক করে।
 
পিকআপ ভ্যান থেকে ৪ ড্রাম ভর্তি ১৮০ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিকআপ ভ্যানের চালক রুবেল  ও হেলপার জুয়েলকে পুলিশ আটক করে। গাজা গুলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে নরসিংদীর বারৈচায় যাচ্ছিল। আটককৃত ২ জনের  বাড়ি নবীনগর উপজেলার রুদ্রাক্ষবাড়ি গ্রামে। এ ব্যাপারে নবীনগর থানায় মামলা হয়েছে।