রাজধানীর বাসাবো এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
গ্রেফতারকৃতের নাম-মো: হাছান (২৪)।
ডিএমপি থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাছান জানিয়েছেন, বিক্রয়ের উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো নিজের কাছে রেখেছিলেন। সে ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজোসের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন।
হাছানের বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
