মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত কনস্টেবলের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৫:৩১
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। 
 
ট্রাফিক পশ্চিম ডিভিশনের ডিসি লিটন কুমার সাহা ঘটনা নিশ্চিত করে বলেন, সোমবার শেরে বাংলা জোনে ডিউটি করছিলেন শাহাবুদ্দিন। আনুমানিক সোয়া ২টার দিকে শেওড়াপাড়া এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
তিনি জানান, এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি ময়না তদন্তের জন্য স্কয়ার হাসপাতাল থেকে ঢ‍ামেক নিয়ে আসার প্রক্রিয়া চলছে।