হারিকেন হাতে মানববন্ধন

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:৩০
লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে হারিকেন হাতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
 
মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা সিপিবির সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদের সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।