জয়পুরহাটে ৩ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২২:৩৬
জয়পুরহাটে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট বিজিবি অফিসের সামনে থেকে এ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
 
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ জানান, হিলি থেকে জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের লকারে থাকা একটি কার্টুন থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য  ককটেল ও হাত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি