ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় একটি ট্রাভেল অ্যাজেন্সির প্রতারণার ফাঁদে পড়ে ৭০ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, ২০১৬ সালে হজে গমনের জন্য সরকারি হজ ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনকৃত ৭০ জন হজ যাত্রী সরকার অনুমোদিত অ্যাজেন্সি মাওনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এ জমা দেন। কিন্তু অ্যাজেন্সি কতৃপক্ষ হাজিদের ফ্লাইটের মিথ্যে দিন তারিখ দিয়ে প্রতারণা শুরু করায় হাজীদের হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী হাজিরা সরকারি মহলের সুদৃষ্টি কামনা করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
