চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার দিনগত রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া আবুল কালাম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা বেগম (৩২) ওই বাড়ির সৌদি আরব প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
নিহতের খালাত ভাই মো. রিয়াদ বলেন, শশ্বর বাড়ির লোকজনদের সঙ্গে দ্বন্ধের জেরে তিনি খুন হয়েছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
