লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:০০

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনে ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন লোহাগাড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এমএম আহমদ মনির। প্রিজাইডিং অফিসার হিসেবে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ আবদুল খালেক ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী দায়িত্ব পালন করেন।